Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিশোর হত্যা।

  |   বুধবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে  কিশোর হত্যা।

আখাউড়ার আলো ২৪ ডেস্ক#

ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরে ক্রিকেট খেলা নিয়ে মো. ফারুক (১৭) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে শহরের ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক ওই এলাকার আলী আকবরের ছেলে। সে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতো বলে জানিয়েছে পুলিশ।

নিহতের পরিবারের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন , বিকেলে বাড়ির পাশের মাঠে ক্রিকেট খেলা নিয়ে স্থানীয় কয়েক যুবকের সঙ্গে ফারুকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফারুককে মারধর করে তাকে বাড়ি পর্যন্ত ধাওয়া করে ওই যুবকরা।

বাড়িতে আসার কিছুক্ষণ পর ফারুক অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে অভিযুক্ত যুবকদের পরিচয় জানতে পারেনি পুলিশ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ