Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় গরুর মাংসের হাড় নিয়ে সংঘর্ষে আহত ২০

  |   শুক্রবার, ০৭ জুন ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় গরুর মাংসের হাড় নিয়ে সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

গরুর মাংসে হাড় বেশি দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতা-বিক্রেতার মধ্যে কথা কাটাকাটি ঘটনায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে।

আজ শুক্রবার (০৭ জুন) সকালে সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রাম ও সদর উপজেলার খাটিহাতা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তাক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে অন্তত এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন জানান, সকালে খাটিঁহাতা বিশ্বরোড মোড় বাজারে কুট্টাপাড়া এলাকার ধন মিয়া মাংস কিনতে যান। এ সময় মাংসের বদলে হাড়ের পরিমাণ বেশি দেওয়া নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জাড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান সংঘর্ষের কারণে যানবাহন চলাচল এক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ