Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ পিকআপ জব্দ আটক ২

  |   রবিবার, ১০ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ পিকআপ জব্দ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪কেজি গাঁজা সহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। এসময় মাদকপাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়। রোববার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের আশুগঞ্জের সোহাগপুর থেকে আটক করা হয়।

আটকরা হলেন, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মো. আলী হোসেনের ছেলে মোঃ বিল্লাল হোসেন (৪০) ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার আব্দুল খালেকের ছেলে মোঃ আলী হোসেন (৩৬)।

রোববার বিকেলে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথ, এএসপি এম.এম সবুজ রানা, এএসপি মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলার আশুগঞ্জ থানাধীন সোহাগপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বালু পয়েন্টের সামনে তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকেন। এসময় একটি পিকআপ তল্লাশী করে ৪ কেজি মাদকদ্রব্য গাঁজা ও মাদক বিক্রর নগদ ৪১০০ টাকা জব্দ করা হয়। মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়।

আটক আসামীদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ