Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় দুপুরে মামাত ভাইকে খুন রাতে বন্ধুক যুদ্ধে যুবক নিহত

  |   সোমবার, ১৮ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় দুপুরে মামাত ভাইকে খুন রাতে বন্ধুক যুদ্ধে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গত রোববার দুপুরে আপন মামাতো ভাইকে ছুরিকাঘাতে খুনের পর একই দিন দিবাগত রাতে মো. সুজন (২৬) নামে এক যুবক পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাত সোয়া দুইটার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকার একটি বাগানে এ ঘটনা ঘটে। নিহত সুজন উপজেলা সদরের জগন্নাথপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বন্দুকযুদ্ধের খবরটি নিশ্চিত করেছেন। সুজন হত্যা মামলাসহ অন্তত ৬টি মামলার আসামি ছিলেন বলে জানান ওসি। এর আগে গত রোববার দুপুরের দিকে টাকা-পয়সা নিয়ে বিরোধের জের ধরে নিজের আপন মামাতো ভাই বাবু মিয়াকে (২৭) ছুরিকাঘাতে হত্যা করেন সুজন ও তার সহযোগীরা। নিহত বাবু জগন্নাথপুর গ্রামের গৌরি হোসেনের ছেলে।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত সুজনকে রোববার রাতেই আটক করে। ওসি জানান, সুজনের দেয়া তথ্যমতে তার বাকি সহযোগীদের ধরতে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধারের জন্য রাতে তাকে নিয়ে ভেলানগর গ্রামের একটি বাগানে যায় পুলিশ। সেখানে সুজনের সহযোগীরা বসে আড্ডা দিচ্ছিল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালাতে থাকে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। ওসি আরও জানান, গুলি চালানোর সময় সুজন পালানোর চেষ্টা করে। এ সময় গুলিবিদ্ধ হয় সে। পরে তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে সুজনের সহযোগীদের ফেলে যাওয়া একটি দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজের ব্যবহৃত চারটি খোসা উদ্ধার করা হয়েছে- যোগ করেন ওসি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ