Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

  |   শুক্রবার, ১৯ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বিশেষ প্রতিনিধি#

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় জহুরুল হক (৯০) ও নজরুল ইসলাম (৩২) নামে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ও রাতে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত জহুরুল হক পৌরশহরে গোকর্ণঘাট এলাকার বাসিন্দা ও নজরুল ইসলাম আখাউড়া উপজেলা সদরের কুমারপাড়া এলাকার মৃত আব্দুল গণির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন জহুরুল হক। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে রাতে আখাউড়া থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের দিকে আসছিল। পথিমধ্যে অটোরিকশাটি সদর উপজেলার রাধিকা এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার যাত্রী নজরুল ইসলাম ছিটকে মহাসড়কে পড়ে গেলে দ্রুতগামী অপর একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন দুটি দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ