| সোমবার, ১৮ মে ২০২০ | প্রিন্ট | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ভ্রাম্যমাণ আদালতে ২লক্ষ ১০হাজার ২৫০টাকা জরিমানা আদায় করেছেন।
সোমবার জেলার ৯টি উপজেলায় এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এসময় তাদের সাথে ছিলে বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভাইরাসের পাদুর্ভাবে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত, গণজমায়েত ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা যায়, ভ্রাম্যমাণ আদালতে মোট ৬৩টি মামলায় এই টাকা জরিমানা আদায় করা হয়।পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।