Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিকআপ চাপায় স্কুলছাত্র নিহত

  |   বৃহস্পতিবার, ০৪ অক্টোবর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিকআপ চাপায় স্কুলছাত্র নিহত

আখাউড়ার আলো ২৪ ডেস্ক#

ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল উপজেলার আলীনগর গ্রামে পিকআপ ভ্যানের চাপায় মাহী (১০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার আলীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহী ওই গ্রামের শাহ মোহাম্মদ ফুয়াদের ছেলে। সে সরাইল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মত মাহী বাড়ি থেকে সকালে প্রাইভেট পড়ার জন্য বের হয়, পরে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বেপরোয়া মাছবাহী পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি মো. মফিজ উদ্দিন ভূইয়া বলেন, ঘটনাস্থল থেকে চালকসহ পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ