Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় হাজতখানায় যুবকের রহস্যজনক মৃত্যু।

  |   রবিবার, ২১ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় হাজতখানায়  যুবকের রহস্যজনক মৃত্যু।

বিশেষ প্রতিনিধি#

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের হেফাজতে সাগর (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।গতকাল শনিবার দুপুর ৩টায় থানার হাজতখানায় ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছেন থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী।

তবে কীভাবে হাজতখানায় আত্মহত্যা করলেন সেটি নিয়ে রহস্য তৈরি হয়েছে। এ ঘটনা তদন্তে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আলমগীর হোসেনকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে বাঞ্ছারামপুর উপজেলা অফিসার্স ক্লাবে চুরি করতে গিয়ে নৈশ প্রহরীর কাছে ধরা পড়ে সাগর। পরে তাকে গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তার কাছ থেকে চুরির মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।

ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, চুরির ঘটনায় গণপিটুনি দিয়ে সাগরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর দুপুরে তাকে আদালতে পাঠানোর জন্য হাজতখানা থেকে নিয়ে আসতে গেলে তার মরদেহ পাওয়া যায়। হাজতখানায় থাকা একটি কম্বলের কোণা ছিঁড়ে সেটি দিয়ে গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।

জেলার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান সাংবাদিকদের জানান, পুরো ঘটনাটি তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। আগামী তিনদিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত জানা গেছে ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ