| মঙ্গলবার, ০২ জুন ২০২০ | প্রিন্ট | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার দুপুর সোয়া দুইটা নাগাদ আসা ১০২ জনের ফলাফলে ৩৭ জনের পজেটিভ এসেছে, যা জেলায় একদিনে আসা ফলাফলে সর্বোচ্চ। বিকেলের দিকে আসা ফলাফলে আরো পজেটিভ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ডা. সানজিদা জেলা সদরসহ বিভিন্নস্থানে ৩৭ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আরো ফলাফল বাছাই করা হচ্ছে। তিনি জানান, জেলায় এ পর্যন্ত জনের করোনা সনাক্ত হয়েছে।
সূত্র মতে, সর্বশেষ আসা ফলাফলে সদর উপজেলায় ১৩ জন, বাঞ্চারামপুর উপজেলায় ৫ জন, নবীনগর উপজেলায় ৪ জন, কসবা উপজেলায় ৮ জন, নাসিরনগর উপজেলায় ৬ জন ও বিজয়নগর উপজেলায় একজনের করোনা পজেটিভ এসেছে।
জেলায় আক্রান্ত ১৬৯ জনের মধ্যে ৬১ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।এ পর্যন্ত জেলায় চার হাজার ৩৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে তিন হাজার ৫০১ জনের ফলাফল পাওয়া গেছে। এখনো আইসোলেশনে আছেন ৬৯ জন। এর মধ্যে জেলায় ৬২ জন, ঢাকায় তিন জন, কুমিল্লায় তিন জন ও চট্রগ্রামে একজন। করোনা পরিস্থিতির শুরুর দিকে জেলায় দুইজন মারা যায়।