Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ হাজার কোটি টাকা চাওয়া সেই যুবক আটক

  |   শনিবার, ২৮ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ হাজার কোটি টাকা চাওয়া সেই যুবক আটক

মো:সাইফুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রাণঘাতী করোনাভাইরাস থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য ২৫ হাজার কোটি টাকা চেয়ে ভিডিও বার্তা দেয়া সেই যুবককে আটক করেছে পুলিশ।

আটক শ্রাবণ (২৫) উপজেলার নোয়াগাঁও গ্রামের আশিক মিয়ার ছেলে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নোয়াগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

দুদিন আগে ফেসবুকে শ্রাবণের একটি ভিডিও বার্তা ভাইরাল হয়। সেই ভিডিওতে শ্রাবণ নিজেকে বিজ্ঞান বিভাগের ছাত্র দাবি করে বলেন, তিনি গবেষণায় পেয়েছেন কীভাবে বাংলাদেশকে করোনাভাইরাস থেকে মুক্ত করতে পারবেন। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বকে থেকে তিনি করোনাভাইরাস থেকে মুক্ত করতে পারবেন।

ভিডিও বার্তায় বাংলাদেশকে করোনাভাইরাস থেকে মুক্ত করার বিনিময়ে ২৫ হাজার কোটি টাকা এবং বিশ্বকে মুক্ত করার জন্য এক লাখ কোটি টাকা দাবি করেন শ্রাবণ। এটিকে ‘ডিল’ উল্লেখ করে যোগাযোগ করার জন্য নিজের মুঠোফোন নাম্বারও দেন তিনি।

শ্রাবণের এই ভিডিও ভাইরাল হয় ফেসবুকের বিভিন্ন গ্রুপে। অনেকেই তাকে গ্রেফতার করার দাবি জানান পুলিশের কাছে। এর প্রেক্ষিতে শুক্রবার রাতে শ্রাবণের বাড়িতে অভিযান চালিয়ে সরাইল থানা পুলিশ তাকে আটক করে।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মাসুদ রানা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রাবণকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী উদ্দেশ্য নিয়ে সে এই ঘটনা ঘটিয়েছে সেটি খতিয়ে দেখা হবে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ