Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রে ভয়াবহ অগ্নিকাণ্ড…

  |   বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রে ভয়াবহ    অগ্নিকাণ্ড…

আখাউড়ার আলো ২৪.কম#

আজ ১৪ মার্চ বৃহস্পতিবার বিকেল বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) নিয়ন্ত্রণাধীন ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই ঘণ্টারও বেশি সময় গ্যাস সরবরাহ বন্ধ ছিল। আজ বিকেল পৌনে পাঁচটার দিকে এ জেলা সদরের ঘাটুরাস্থ তিতাস গ্যাস ক্ষেত্রের ১নং লোকেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিন্তু এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

জানা যায়, গ্যাস উৎপাদনের সময় অতিরিক্ত গ্যাস একটি ফ্লেয়ার লাইনের মাধ্যমে পুড়িয়ে বের করা হয়। বিকেলে সেই ফ্লেয়ার লাইন দিয়ে গ্যাসের সঙ্গে অতিরিক্ত তেল (কনডেনসেট) বের হতে থাকে। এর ফলে ফ্লেয়ার লাইন দিয়ে মাত্রাতিরিক্ত আগুনের শিখা বেরিয়ে তা নিচে পড়ে আগুন ধরে যায়। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে।

এরপর খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও আশুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সাকরিয়া হায়দার সাংবাদিকদের বলেন, ‘আগুনের ভয়াবহতা অনেক বেশি ছিল। সেজন্য সরাইল ও আশুগঞ্জের দুটি ইউনিটকে খবর দেয়া হয়েছিল। পানি ও ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

এ সময় বিজিএফসিএল’র ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। তবে এতে করে জাতীয় গ্রিডে কোন সমস্যা হয়নি।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ