Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ার ১২ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

  |   বৃহস্পতিবার, ০১ নভেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ার ১২ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

মো:সাইফুল ইসলাম#

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণকাজ শেষ হওয়া ১২টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলোর উদ্বোধন করলেন তিনি।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল রেলওয়ে ওভারপাস, চিফ জুডিশিয়ল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, সরাইল উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, নাসিরনগর থানা পুলিশ ভবন, বিজয়নগর উপজেলা পরিষদ ভবন, ৫০ শয্যা বিশিষ্ট বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাসিরনগর উপজেলা নির্মিত হ্যাচারিসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার ও ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নবীনগর উপজেলার মেঘনা নতীর তীর প্রতিরক্ষা প্রকল্প এবং কসবা ও বিজয়নগর এবং বাঞ্ছারামপুর উপজেলার শতভাগ বিদ্যুতায়ন প্রকল্প।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় নির্মিতব্য আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র (পূর্ব) এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নতুন ১০তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন।

এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয় এতে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুন-নেসা বাপ্পী, জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খানসহ প্রকল্প কাজের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ