Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ার ৫টি আসনে আওয়ামিলীগের বিজয়ী হয়েছেন যারা।

  |   সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ার ৫টি আসনে আওয়ামিলীগের বিজয়ী হয়েছেন যারা।

অমিত হাসান অপু#

জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি নির্বাচনী আসনের মধ্যে পাঁচটি আসনেই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে নৌকা প্রতীক নিয়ে বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন ১ লাখ ১ হাজার ১১০ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সৈয়দ এ.কে একরামুজ্জামান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬০ হাজার ৭৩৪ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে আওয়ামী লীগের র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ৫২৩ ভোট। আর বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৭৭ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী আনিসুল হক ২ লাখ ৮২ হাজার ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ আসনে বিএনপির প্রার্থী না থাকায় তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জসিম। তিনি তার দলীয় প্রতীক হাতপাখায় পেয়েছেন ২ হাজার ৯৪৯ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী এবাদুল করিম বুলবুল পেয়েছন ২ লাখ ৫১ হাজার ৫২২ ভোট। আর বিএনপির প্রার্থী নাজমুল হোসেন তাপস পেয়েছেন ১৭ হাজার ১১ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী এ বি তাজুল ইসলাম পেয়েছেন ২ লাখ ৭৮। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুল খালেক পেয়েছেন ১ হাজার ৩২৯ ভোট। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ