Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় তাবিজ আনতে গিয়ে ‘লালসার শিকার’ প্রবাসীর স্ত্রী

  |   শুক্রবার, ০৮ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় তাবিজ আনতে গিয়ে ‘লালসার শিকার’ প্রবাসীর স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ছেলের জন্য তাবিজ আনতে গিয়ে খানকা শরীফের তত্ত্বাবধায়কের ‘লালসার শিকার’ হয়ে অন্তঃসত্ত্বা হয়েছেন এক প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় অভিযুক্ত মাওলানা সিরাজুল ইসলামকে (৪৮) আটক করা হয়েছে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

অভিযুক্ত সিরাজুল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বড়গাঁ গ্রামের মৃত আশিকুল ইসলামের ছেলে।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, নবীনগর উপজেলার ভোলাচং গ্রামের বাসিন্দা ওই প্রবাসীর স্ত্রী তার ছেলের জন্য তাবিজ আনতে শ্রীরামপুর গ্রামের আবু উলাইয়া খানকা শরীফ যান। সেখানকার তত্ত্বাবধায়ক মাওলানা সিরাজুল ইসলাম মানুষজনকে বিভিন্ন রোগের জন্য তাবিজ দিতেন এবং ঝাড়ফুঁক করতেন। তাবিজের জন্য ওই প্রবাসীর স্ত্রীরও খানকা শরীফে আসা-যাওয়া ছিল।

ওসি আরো জানান, খানকা শরীফের তত্ত্বাবধায়কের লালসার শিকার হয়ে প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছেন- স্থানীয়দের মধ্যে এমন কানাঘুষা শুরু হলে পুলিশ বৃহস্পতিবার সিরাজুলকে আটক করে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ