Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

 ভারতে নারী পাচার চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

  |   মঙ্গলবার, ২২ জুন ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

 ভারতে নারী পাচার চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

ডেস্ক রিপোর্ট:

নড়াইল ও যশোর থেকে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের ‘মূল হোতা’ নদী ওরফে জয়াসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার-ডিসি মো. শহিদুল্লাহ জানান, সিনথিয়া নামের এক নারী গত শনিবার পাচারের অভিযোগে মামলা করেন। এতে নদীসহ এজাহারনামীয় আট থেকে দশজন ও অজ্ঞাতনামা আরও কিছু আসামির বিরুদ্ধে এ মামলাটি করা হয়।

সোমবার যশোর ও নড়াইলে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়,৪০ হাজার টাকায় বিনিময়ে রনি নামে এক ব্যক্তি তার স্ত্রীকে বিক্রি করে দিলে নদী তাকে ভারতে পাচার করে দেন।

এ ছাড়া এক পরিবারের দুই বোন ও তাঁর খালাকেও নদী ভারতে পাচার করে। পাঁচ মাস ভারতে নির্যাতনের পর গর্ভবতী অবস্থায় এক বোন বাংলাদেশে পালিয়ে আসতে পারলেও আরেক বোন এবং তাদের খালা এখনও ভারতে রয়ে গেছেন। হাতিরঝিল থানার দুটি মামলায় নদীর বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে এবং তিনি হৃদয় বাবুর ঘনিষ্ঠ বলে জানায় পুলিশ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ