Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

মাদক ব্যবসায়ীদের মাথায় ‘মল থেরাপি’র আহ্বান এএসপি’র

  |   বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

মাদক ব্যবসায়ীদের মাথায় ‘মল থেরাপি’র আহ্বান এএসপি’র

বিশেষ প্রতিনিধি: মাদক ব্যবসায়ীদের মাথায় ‘মল ঢেলে থেরাপি’ দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুজ্জামান ফকির। ‘এতে মলের সার্থকতা হবে’ বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (২২ মে) দুপুরে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।নিজের নামের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘কিছুদিন আগে যেমন পরিচ্ছন্ন সরাইল গড়ার আহ্বানে শত শত যুবক রাস্তায় নেমে এসেছিল ঠিক এমনটাই চাই সরাইলের কাছে। এটাই সরাইলের স্প্রীট (স্পিরিট)। এ স্প্রীট ছড়িয়ে পড়ুক মাদকের বিরুদ্ধে, সকল অপরাধের বিরুদ্ধে। যেখানেই মাদক ব্যবসায়ী পাওয়া যাবে দাঙ্গা লাগিয়ে দেওয়া হবে তাদের বিরুদ্ধে। টেঁটা দিয়া ক্ষত করে দেওয়া হবে মাদক ব্যবসায়ীদের বুক। যারা আমাদের সন্তানদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে তাদের বিরুদ্ধে জেগে উঠুক সরাইলের জনতা। দেশজুড়ে জেগে উঠুক জনতা। আইন হাতে তুলে নিবেন না একথা আমরা জানি। আবার আইন বলেছে যদি কারো দ্বারা জানমাল আক্রান্ত হয় তাহলে আইন হাতে তুলে নেওয়া যাবে। যারা আমাদের তরুণদের বিপথে ঠেলে দিচ্ছে, তাদের জীবনকে হুমকির মধ্যে ঠেলে দিচ্ছে, আসুন না আমরা তাদের বিরুদ্ধে আইন হাতে তুলে নেই। এক একটাকে সমাজ থেকে বিতাড়িত করি। পুলিশ জনগণের পাশে আছে, থাকবে।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ