Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

সীমান্ত খুলে ভারতের সঙ্গে সুসম্পর্কের ইঙ্গিত ইমরানের।

  |   শুক্রবার, ০৭ সেপ্টেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

সীমান্ত খুলে ভারতের সঙ্গে সুসম্পর্কের ইঙ্গিত ইমরানের।

আখাউড়ার আলো ২৪ ডেস্ক:ক্ষমতায় বসার আগেই প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক গড়ার যে ইঙ্গিত দিয়েছিলেন ইমরান খান, এবার সেই লক্ষে কাজ শুরু করলেন তিনি৷ আর তারই অংশ হিসেবে গুরু নানকের ৫৫০ তম জন্মতিথিতে শিখ তীর্থযাত্রীদের জন্য কর্তারপুর সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার। এই সীমান্ত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নারোয়ালে অবস্থিত।

ইমরান খান ক্ষমতা গ্রহণের আগে প্রতিবেশীদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘তুমি এক পা এগোলে আমি দু’পা এগিয়ে দেখাবো…’। সীমান্ত খুলে দিয়ে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার সেই ইচ্ছারই প্রতিফলন ঘটালেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান।

ইমরান খানের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর ক্রিকেট জীবনের অন্যতম প্রতিদ্বন্দ্বী নভোজিৎ সিং সিধু। নতুন পাক সরকারের কাছে সিধু অনুরোধ করেছিলেন গুরু নানকের জন্মতিথি উপলক্ষে ভারতীয় শিখ যাত্রীদের আরও সুবিধা দেওয়ার৷ সেই অনুরোধ রাখলেন ইমরান খান। ভারতের পাঞ্জাব রাজ্যের মন্ত্রী নভজোৎ সিং সিধু ইমরান খানের এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়েছেন। আগামী বছর নভেম্বর মাসে গুরু নানকের ৫৫০তম জন্মতিথি পালিত হবে৷

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ