Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

৮ই নভেম্বর মুক্তিযাদ্ধা একেএম হারুনুর রশীদের মৃত্যুবার্ষিকীতে শিল্পী সংসদের স্মরণ সভ।

  |   বৃহস্পতিবার, ০১ নভেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

৮ই নভেম্বর মুক্তিযাদ্ধা একেএম হারুনুর রশীদের মৃত্যুবার্ষিকীতে শিল্পী সংসদের স্মরণ সভ।

মো:সাইফুল ইসলাম#

আগামী ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব,শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক একেএম হারুনুর রশীদ এর ১৩ তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের উদ্যোগে ঐদিন বিকেল সাড়ে ৩ টায় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এ আয়োজনে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীন ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ পারুল।

উল্লেখ্য অদ্যাপক একেএম হারুনুর রশীদ ১ লা জুন ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন। ২০০৫ সালের ৮ নভেম্বর তিনি চলে যান না ফেরার দেশে। অধ্যাপক একেএম হারুনুর রশীদ ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরস্থ লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।

মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেতার কেন্দ্র- এর জন্য অবদান রাখেন । যুদ্ধকালীন সময়ে অধ্যাপক একেএম হারুনুর রশীদ রচিত ও সুর করা গান, কবিতা মুক্তিযোদ্ধাদের অণুপ্রেরণা যুগিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গনে তিনি ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্ব। একাধারে কবি,লেখক, গীতিকার, সুরকার, নাট্যকার, নাট্যাভিনেতা, নির্দেশক, শিশু সংগঠক হিসেবে অনন্য ভূমিকা রেখে গেছেন। আমৃত্যু তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাটি মানুষকে তিনি ভালবেসে গেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ