Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আদালতের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই -আইনমন্ত্রী

  |   শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

Default Image

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আদালতের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। বিচারব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন বলেই দুর্নীতিবাজদের বিচার হচ্ছে।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ চত্বরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।

বিচারব্যবস্থায় সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে খালেদা জিয়ার মুক্তি বিলম্বিত হচ্ছে- বিএনপি নেতা রহুল কবির রিজভীর এমন মন্তব্যের পর আইনমন্ত্রী এ কথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করায় নিম্ন আদালত তাকে সাজা দেন, পরে উচ্চ আদালতে আপিল করলে আদালত তাকে পাঁচ থেকে ১০ বছরের সাজা দিয়েছেন। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ আমি খুঁজে পাই না।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার গঠনের পর থেকেই দেশে বিচারব্যবস্থা স্বাধীন, যা বিএনপির আমলে ছিল না।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খান, জেলা পুলিশের কসবা-আখাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল করিম, কসবা উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ