Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কসবায় গণ-পিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে..

  |   মঙ্গলবার, ১২ জুন ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কসবায় গণ-পিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে..

বিশেষ প্রতিনিধি: কসবায় গণপিটুনিতে সেলিম মিয়া (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছে। সোমবার দিবাগত (১১ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া কসবা উপজেলার শ্যাম গ্রামের বাসিন্দা। কসবা থানার ওসি আব্দুল মালেক জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে মূলগ্রাম ইউনিয়নের চারগাছ এলাকার একটি রাস্তায় একদল ডাকাত একটি সিএনজি চালিত অটোরিক্সা থামিয়ে ডাকাতির চেষ্টা করে।

এসময় অটোরিক্সার যাত্রীদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। অবস্থা বেগতিক দেখে বেশ বাকি ডাকাতরা পালিয়ে গেলেও জনতা ওই ডাকাত দলের এক সদস্যকে ধরে ফেলে। এসময় তাকে গণপিটুনী দিলে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঐ ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি আব্দুল মালেক জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ