Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

সরাইলে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অর্ধশতাধিক।

  |   বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

সরাইলে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অর্ধশতাধিক।

সরাইল প্রতিনিধি॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক লোকজন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে উপজেলার সদর ইউনিয়নের উচালিয়া পাড়া গ্রাম ও নোয়াগাওঁ ইউনিয়নের তেরকান্দা গ্রামবাসীর শুরু হওয়া সংঘর্ষ এখনো অব্যাহত রয়েছে। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসাপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের উচালিয়া পাড়া গ্রামের ইউপি সদর সায়েদ মিয়ার ছেলে শুকন এর সাথে নোয়াগাওঁ ইউনিয়নের তেরকান্দা গ্রামের ইউপি সদস্য ফজলু মিয়া ছেলে ছাব্বিরের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে আজ (১৪ জুন) বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দুই গ্রামের কয়েক হাজার লোকজন সংঘর্ষের জন্য বল্মম, তীর ধনুক, লাটি সোটা ও মাথায় হেমলেট পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়। সংঘর্ষে ঘর বাড়ি ভাংচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে সরাইল থানা পুলিশের পাশাপাশি জেলা শহর থেকে আগত রিজার্ভ পুলিশের সদস্যরা তাদের কাজ অব্যাহত রেখেছে। পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোঁড়া অব্যাহত রেখেছে। এ দিকে সংর্ঘষ চলাকালে এলাকাবাসিকে মাইক দিয়ে ঘোষণা দেয়া হচ্ছে । এ ঘটনায় সদরের হাসপাতাল মোড় এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।

সরাইল থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা মফিজ উদ্দিন জানান, তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ