Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় সংর্ঘষের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ আটক ২২

  |   বুধবার, ১৩ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় সংর্ঘষের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ আটক ২২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সভাপতি মিকাঈল হোসেন হিমেল সহ ২২জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ এক অভিযানে তাদেরকে আটক করেন। আজ বুধবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ছাত্রলীগ নেতা হিমেল ছাড়াও আটক অন্যান্যরা হলেন, মধ্যপাড়া এলাকার সোহাগ (২৫), আরিয়ান (২২), আরিফ (২০), আমীর হোসেন (২২), নাইম ইসলাম (৩৮), বাগানবাড়ি এলাকার গাফফার (২৩), হাবীব (২০), সিয়াম (১৮), নাবিল (২২), সুলতান রাজা (২৮), হাফিজ (১৯), আতিক ইসলাম (২৩), রায়হান রানা (২৩), এস এম জাকির হোসেন (২২), আকরাম খান (২৪), আনিসুর রহমান (৩৪), বিরাসারের আকাশ (১৮) ও পশ্চিম পাইকপাড়ার মেহেদী হাসান (১৬), মুন্সেফ পাড়ার শেখ মো. মামুন (২৫), পাইকপাড়ার তপু আহনেদ(১৮) ও হালদারপাড়ার তরিকুল ইসলাম (১৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, মঙ্গলবার আটক যুবকরা বাগানবাড়ি ও হালদারপাড়া এলাকায় বিবাদ সৃষ্টি করে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া সহ ভাঙচুর করে তারা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মিকাঈল হোসেন হিমেল সহ ২২জনকে আটক করে। এসময় তাদের কাছে দা সহ দেশীয় অস্ত্র পাওয়া যায়।
তিনি আরও বলেন, দেশীয় অস্ত্র উদ্ধার ও ভাঙচুরের ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ