Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

নবীনগরে বিদেশি পিস্তল ও ৪৭রাউন্ড গুলি উদ্ধার, আটক ২

  |   শুক্রবার, ১৫ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

নবীনগরে বিদেশি পিস্তল ও ৪৭রাউন্ড গুলি উদ্ধার, আটক ২

নবীনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক ব্যবসায়ী বাড়িতে হামলা চালানোর ঘটনায় একটি বিদেশি পিস্তল ও ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকায় দুই যুবককে আটক করা হয়েছে। তবে আটককৃতদের নাম পরিচয় পুলিশ তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করেনি।

পুলিশ জানায়, গত ১২মে সন্ধ্যায় নবীনগর সদরের মার্সেল ইলেকট্রনিকস ডিলার রফিকুল ইসলামের বাড়িতে মুখোশধারী দুই যুবক ১৫ লাখ টাকা দাবি করেন। এই টাকা না পেয়ে গৃহকর্তাকে সাথে থাকা পিস্তল দিয়ে লক্ষ করে প্রকাশ্যে দুই রাউন্ড গুলি ছোঁড়ে পালিয়ে যায়।

এই ঘটনার পর দিনই পুলিশ অভিযান চালিয়ে এক যুবককে আটক করে। ওই যুবকের তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় নবীনগর সার্কেলের দায়িত্ব থাকা অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।

অভিযানে উপজেলার পশ্চিম ইউনিয়নের ফতেপুর গ্রামের প্রাক্তন ইউপি সদস্য মোহন মিয়ার ছেলে সাদেকুল ইসলামের ঘরে অভিযান চালিয়ে ৪৭ রাউন্ড গুলিসহ সন্ত্রাসীদের ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করে পুলিশ। অভিযানের খবর পেয়ে সাদেকুল পালিয়ে যায়। তবে এ ঘটনায় আরো একজনসহ মোট দুজনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৪৭ রাউন্ড গুলিসহ একটি পিস্তলটি উদ্ধার করা হয়েছে। এর সাথে জড়িত থাকায় দুইজনকে আটক করা হয়েছে। পুলিশি অভিযান এখনো চলছে। অভিযান শেষে আটককৃতদের নাম-পরিচয়সহ বিস্তারিত জানানো হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ