Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

নির্বাচনী এলাকায় ১০ হাজার মানুষকে ঈদ উপহার দিচ্ছেন – আইনমন্ত্রী

  |   শনিবার, ১৬ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

নির্বাচনী এলাকায় ১০ হাজার মানুষকে  ঈদ উপহার দিচ্ছেন – আইনমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

ব্যক্তিগত টাকায় নিজ সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার ১০ হাজার মানুষকে  ঈদ উপহার হিসেবে কাপড় দিচ্ছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি।

গতকাল শুক্রবার বিকেলে কসবা উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নে এ ঈদ উপহার বিতরণের কাজ শুরু করা হয় এবং আজ শনিবার উপজেলার বায়েক ইউনিয়ন ও বিনা উটি ইউনিয়নে তা  বিতরণ করা হয়।

আইনমন্ত্রীর পক্ষে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন  স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এসব ঈদ উপহার বিতরণ করছেন।

ঈদ উপলক্ষে মন্ত্রী ব্যক্তিগত টাকায় শাড়ি,লুঙ্গিসহ অন্যান্য পোশাক বিতরণ করছেন। কসবা ও আখাউড়ার ১০ হাজার মানুষ এ উপহার পাবেন। প্রায় ৪১ লাখ টাকা ব্যয়ে এসব পোশাক ইতিমধ্যেই কেনা হয়েছে। কসবা উপজেলায় ২৪ লাখ  ৬০ হাজার টাকার  এবং আখাউড়া উপজেলায় ১৬ লাখ ৪০ হাজার টাকার পোশাক বিতরণ করা হবে।

এদিকে করোনা পরিস্থিতিতে শুরু থেকেই নিজ এলাকার কর্মহীন ও অভাবগ্রস্থ মানুষের পাশে আছেন আইনমন্ত্রী। ইতিমধ্যেই তিনি ব্যক্তিগত টাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এ ছাড়া সরকারিভাবেও যথেষ্ট পরিমাণে খাদ্যসহায়তা বরাদ্দ করিয়েছেন। ব্যক্তিগত অর্থায়নে তিনি সবজি বীজ দিয়েছেন কৃষকদেরকে। আইনমন্ত্রীর কাছে ফোন করলে কিংবা ম্যাসেজ পাঠালেও খাদ্যসহায়তা পাওয়া যায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ