Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

নাসিরনগরে বিদ্যুৎস্পর্শে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

  |   মঙ্গলবার, ১৯ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

নাসিরনগরে বিদ্যুৎস্পর্শে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদের মঙ্গলবার সকালে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. মোশারফ হোসেন ভুইয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সাবেক ব্যাঙ্ক কর্মকর্তা মো. মোখলেছুর রহমান ভূঁইয়ার ছেলে মোশারফ নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও নিজ ব্যবসা প্রতিষ্ঠান
মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলা সদরের শীলপাড়া নিজ বাড়ির গাছের আম পাড়ার
জন্য পাশ্ববর্তী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ মাষ্টারের বাড়ির ছাদে উঠেন। এ সময় রড দিয়ে গাছ থেকে তিনি আম
পাড়ছিলেন। এক পর্যায়ে হাতে থাকা লোহার রড দিয়ে আম গাছে আঘাত করলে পাশে থাকা বিদ্যুতের তারে লোহার রডটি গিয়ে লাগে।

এতে তিনি তাৎক্ষনিক ভাবেবিদ্যুতায়িত হলে শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবীর হোসেন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের আপত্তি না থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদেরকে বুঝিয়ে দেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ