Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানসহ নতুন করে আক্রান্ত ৩৭

  |   শুক্রবার, ০৫ জুন ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

Default Image

বিশেষ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে কসবা খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর আহমেদসহ আরো ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার বিকেলে ঢাকার ঢাকার আইইডিসিআর থেকে ১১৮ জনের নমুনার রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্যালয়ে আসে। এর মধ্যে ৩৭ জনের নমুনার রিপোর্টে করোনাভাইরাস পজেটিভ আসে। এই নিয়ে জেলায় মোট ২৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্বরত চিকিৎসক ডাঃ সানজিদা শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, শুক্রবার বিকেলে আইইডিসিআর থেকে সিভিল সার্জন কার্যালয়ে আসা নমুনার রিপোর্টে আরো ৩৭ জনের করোনা পজেটিভ আসে।

এদের মধ্যে সদর উপজেলায় ৫জন, নবীনগর উপজেলায় ১৯ জন, কসবা উপজেলায় ৭ জন, সরাইল উপজেলায় ৩ জন, আশুগঞ্জ উপজেলায় ১ জন, নাসিরনগর উপজেলায় ১ জন ও বিজয়নগর উপজেলায় ১ জন। এনিয়ে জেলায় ২৪৩ জনের করোনা সনাক্ত হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত জেলায় ৪ হাজার ৯৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৪ হাজার ২৬৯ জনের রিপোর্ট পাওয়া গেছে। করোনায় আক্রান্ত হওয়া ২৪৩ জনের মধ্যে ইতিমধ্যেই ৭২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখনো আইসোলেশনে রয়েছেন ১৩১ জন, এর মধ্যে জেলায় ১২৫ জন, ঢাকায় ৩ জন, কুমিল্লায় ২ জন ও ফেনীতে ১ জন। করোনা পরিস্থিতির প্রথমদিকে জেলায় ৩ জন মারা যান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ