Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাক্ষণবাড়িয়ার কসবায় পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার

  |   বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাক্ষণবাড়িয়ার কসবায় পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার

বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নে ১৯ বছর বয়সী প্রতিবেশী যুবকের বিরুদ্ধে সৌদি প্রবাসীর ৫ বছরের শিশু কন্যা ধর্ষণের অভিযোগ পাওয়া উঠেছে।

মঙ্গলবার বিকেলে গোপিনাথপুর ইউনিয়নের লতুয়ামোড়া গ্রামে বাড়ির পার্শ্ববর্তী নির্মাণাধীন পাকা ভবনের ভেতরে নির্জন স্থানে এ ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

গুরুতর আহত অবস্থায় বুধবার (২০.০৬.২০১৮) সকালে শিশুটিকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রাতে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেন। শিশুটি এখন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনার পর প্রতিবেশী মোশাররফ হোসেন বাবুলের ছেলে স্থানীয় চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ধর্ষক কাউসার পলাতক রয়েছে। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান শিশুটির বাবা।

ধর্ষণের শিকার শিশুটির বাবা জানান, পূর্ব শত্রুতার জের ধরে কাউসার তার শিশু কন্যাকে নির্মাণাধীন ভবনের ভেতরে ডেকে নিয়ে হাত-মুখ বেঁধে জোর করে ধর্ষণ করে। পরে চিৎকার শুনে তার মা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এরই মধ্যে কাউসার পালিয়ে যায়। পরে তাকে জেলার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেন।

কসবা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মৃণাল দেবনাথ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তবে অভিযুক্ত কাউসারের পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।

এ বিষয়ে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় লিখিত অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশের এ কর্মকর্তা জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ