Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাক্ষণবাড়িয়ার কসবায় সৎ ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু…

  |   রবিবার, ০১ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাক্ষণবাড়িয়ার কসবায় সৎ ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু…

কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা দক্ষিনখাড়ে সৎ ছেলের লাঠির আঘাতে ফাতেমা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার ভোরে উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিনখাড় গ্রামের পশ্চিম পাড়ায়। ফাতেমা বেগম ওই এলাকার হাজী সেলিম মিয়ার স্ত্রী। ঘটনার পর সৎ ছেলে নোয়াব মিয়া (২০) পলাতক রয়েছে।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মালেক জানায় দক্ষিনখাড় গ্রামের গ্রাম্য ডাক্তার হাজী সেলিম চার বিয়ে করেছেন। চার স্ত্রীর ঘরে তার ১৪ সন্তান রয়েছে। পারিবারিক বিভিন্ন ঝামেলা নিয়ে তৃতীয় স্ত্রীর ছেলে নোয়াবের সাথে চতুর্থ স্ত্রী ফাতেমার কথা কাটাকাটি হয়। এর জের ধরে ১ জুলাই রবিবার ভোরে ফাতেমাকে নোয়াব লাঠি দিয়ে মাথায় আঘাত করে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় বাজারের গ্রাম্য চিকিৎসক ইসমাইল তার মাথা সেলাই সহ চিকিৎসা করেন। চিকিৎসা শেষে বাড়িতে আসার পর সে মারা যায়।

এ এস পি সার্কেল (কসবা সার্কেল) আবদুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের মরাদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতর স্বামী হাজী সেলিম মিয়া বাদী হয়ে পুত্র নোয়াব মিয়াকে আসামী করে হত্যার অভিযোগ দায়ের করেন। নিহত ফাতেমা বেগমের চার সন্তানের জননী ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ