Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কসবায় সৎ-মা’কে হত্যার ঘটনায় ছেলে আটক

  |   সোমবার, ০২ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কসবায় সৎ-মা’কে হত্যার ঘটনায় ছেলে আটক

কসবা:প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় লাঠি দিয়ে আঘাত করে সৎ মা’কে হত্যার দায়ে নোয়াব মিয়া (২০) নামের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল ৭টায় উপজেলা কুটি ইউনিয়নের দক্ষিনখাড় বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। নোয়াব ওই গ্রামের স্থানীয় পল্লী চিকিৎসক সেলিম মিয়ার তৃতীয় স্ত্রীর সন্তান।
পুলিশ জানায় দক্ষিনখাড় গ্রামের গ্রাম্য ডাক্তার হাজী সেলিম চার বিয়ে করেছিলেন। চার স্ত্রীর ঘরে তার ১৪ সন্তান রয়েছে। পারিবারিক বিভিন্ন ঝামেলা নিয়ে তৃতীয় স্ত্রীর ছেলে নোয়াবের সাথে চতুর্থ স্ত্রী ফাতেমার কথা কাটাকাটি হয়। এর জের ধরে রবিবার সকালে মা ফাতেমাকে সৎ ছেলে নোয়াব লাঠি দিয়ে মাথায় আঘাত করিলে ২ঘন্টা পর মারা যায়। এই ঘটনার পর পালিয়ে যায় ছেলে নোয়াব মিয়।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মালেক জানান, পালিয়ে যাওয়ার ১৮ ঘন্টা পর কসবা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় বাজার থেকে নোয়াব মিয়াকে আটক করতে সক্ষম হয়েছে এবং প্রাথমিক ভাবে সে হত্যার দায় স্বীকার করেছে। আদালতে ১৬৪ জবান বন্দির জন্য দুপুরে হাজির করা হয়েছে বলে থানার ওসি মো: আব্দুল মালেক স্থানীয় গণমাধ্যম কর্মীদেরকে জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ