Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় নামাজরত অবস্থায় ১ ঈমামের মৃত্যু

  |   সোমবার, ২৩ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় নামাজরত অবস্থায় ১ ঈমামের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় ফজরের নামাজ পড়ার সময় একজন ইমামের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে সদর উপজেলা শহরের পৌর এলাকার ঐতিহ্যবাহী মদিনা মসজিদে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম মাওলানা সুলায়মান (৫৮)। তিনি জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুটিগ্রামের বাসিন্দা এবং দীর্ঘ ৩৫ বছর যাবত মদিনা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।

মসজিদের খাদেম মাওলানা অহিদুজ্জামান জানান, সোমবার ভোরে ফজর নামাজের ইমামতি করার সময় শ্বাসকষ্ট অনুভব করলে মেহরাব থেকে সরে দাঁড়ান তিনি। পরে মুসল্লীদের সাথে ফজর নামাজ আদায় করা অবস্থায় মারা যান তিনি।

সোমবার বাদ জোহর শহরের টেংকেরপাড় জানাজা শেষে তার প্রতিষ্ঠিত তিতাস পাড়া জামিয়া ইসলামিয়া সুলায়মানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ