Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বিজয়নগরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

  |   রবিবার, ১৫ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বিজয়নগরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

বিজয় নগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়েদের হাতে আমজাদ হোসেন (৪৮) নামে এক ব্যক্তি খুন হওয়ার অভিযোগ উঠেছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে হত্যার এ ঘটনা ঘটে। নিহত আমজাদ ওই গ্রামের শওকত হোসেনের ছেলে। ঘটনার পর থেকেই ছোট দুই ভাই কাউছার মিয়া ও উসমান মিয়া পলাতক রয়েছেন।
নিহতের পরিবার সূত্র জানায়, পৈতৃক সম্পত্তি নিয়ে আমজাদের সঙ্গে তার ছোট দুই ভাই কাউছার এবং উসমানের বিরোধ চলছিল। এ দিকে আমজাদ তার মাকে নিয়ে হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হজে যাওয়ার আগেই সম্পত্তি নিয়ে বিরোধ মিটিয়ে দেবেন বলেও দুই ভাইকে কথা দিয়েছিলেন। এ নিয়ে আজ রোববার সকালে বাকবিতণ্ডা হয়, এক পর্যায়ে কাউছার ও উসমান ধারালো অস্ত্র দিয়ে আমজাদকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আর্শাদ জানান, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ