Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

নোয়াখালী প্রতিদিনের সম্পাদক রফিকুল আনোয়ারের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:   |   মঙ্গলবার, ২১ জুন ২০২২   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

নোয়াখালী প্রতিদিনের সম্পাদক রফিকুল আনোয়ারের দাফন সম্পন্ন

নোয়াখালীর জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক নোয়াখালী প্রতিদিন সম্পাদক মো. রফিকুল আনোয়ারের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) বেলা ১১টা ১৫মিনিটের দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পূর্ব মোহাম্মদ নগর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এর আগে সোমবার দিবাগত রাতে রফিকুল আনোয়ারের মরদেহ ঢাকার বাসা থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরজাপুর ইউনিয়নের পূর্ব মোহাম্মদ নগর গ্রামের নিজ বাড়িতে আনা হয়। এরপর বেলা ১১টার দিকে মরহুমের নিজ বাড়ি মোক্তার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে নোয়াখালীর সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে।

গতকাল সোমবার (২০ জুন) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার নিজ বাসায় স্ট্রোক করে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সিনিয়র এই সংবাদকর্মী দৈনিক নোয়াখালী প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন। তিনি নোয়াখালী বিভাগ চাই আন্দোলনসহ বহু সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

তার মৃত্যুর খবরে নোয়াখালীর সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সাংবাদিক সংগঠন বিবৃতিতে বলেছে, নোয়াখালী অঞ্চলে স্বাধীন সাংবাদিকতাকে এগিয়ে নিতে যারা ভূমিকা রেখেছেন রফিকুল আনোয়ার ছিলেন তাদের অন্যতম। পেশার মর্যাদা রক্ষা তার সাহসী ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে নোয়াখালীর সাংবাদিক সমাজ একজন অভিভাবক হারাল। তিনি দীর্ঘ ৩০ বছর সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌরসভার কাউন্সিলর এবিএম ছিদ্দিক, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল করিম জুয়েল, প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল, সাধারণ সম্পাদক মো.গিয়াস উদ্দিন রনি, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন, আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি রুবেল আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ অমিত হাসান আবির প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ