Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

অমিত হাসান অপু   |   শুক্রবার, ১৯ মে ২০২৩   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নন্দনপুর অভিযান চালিয়ে ২৬ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)১৪-ভৈরব ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে দিকে সদর উপজেলার নন্দনপুর বিসিকের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন কক্সবাজারের চকরিয়া থানার বুড়িপুকুর এলাকার নুরুল আফসারের ছেলে আবু সাইদ আকিব (২৬) ও বান্দরবানের লামা উপজেলার হারগাজা এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. হেফাজ উদ্দিন (২২)।

শুক্রবার (১৯ মে) সকাল ১১টার দিকে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোহাম্মদ আক্কাছ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্পনগরীর মেসার্স আপন মেজর ফ্লাওয়ার মিলের সামনে অভিযান পরিচালনা করে মিনি ট্রাকসহ তাদের আটক করা হয়। পরে ট্রাকে তল্লাশি করে অভিনব কায়দায় ট্রাকের চেসিসের ভেতর লুকিয়ে রাখা ২৬ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০ গ্রাম ভাঙা ইয়াবা ট্যাবলেট ও নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৮০ লক্ষ টাকা।

র‍্যাব আরও জানায়, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ইয়াবা এনে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করত তারা। তারা দুজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ