Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাক্ষণবাড়িয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ।

  |   বুধবার, ১৮ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাক্ষণবাড়িয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ।

বিশেষ প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে রোজিনা ইসলাম (২৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের মধ্যমেড্ডা এলাকার ভাড়া বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রোজিনা দুই সন্তানের জননী ছিলেন।
ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী শফিকুল ইসলাম পলাতক রয়েছেন। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, দীর্ঘদিন ধরেই রোজিনা ও শফিকুলের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ চলছিল। ধারণা করা হচ্ছে কলহের জেরেই রোজিনাকে শ্বাসরোধ করে হত্যা করেছে শফিকুল। তবে ঘটনার পরপরই সে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ