নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা ভেঙে ও উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার মোগড়া ইউনিয়নের রেলস্টেশন এলাকার দক্ষিণ-পশ্চিম পাশে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। আখাউড়া থানায় এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্ত ভোগী স্বপ্না বেগম।
স্বপ্না বেগম অভিযোগ পত্রে উল্লেখ করেন, তার দুই ছেলে প্রবাসে থাকে তিনি বাড়িতে একা থাকেন তার ছেলেরা জমি ক্রয় করে ওই জায়গায় গাছের চারা রোপন করে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রামের মোহাম্মদ বাছির মিয়া ৫০-৬০ টি গাছের চারা কাটিয়া ভাঙ্গিয়া ফেলে। এ সময় তিনি বাধা প্রদান করিলে বাছির মিয়া হুমকি-ধুমকি দেয়। পরে তিনি এলাকার সাহেব সরদারগণের কাছে জানাইলে তাহাতে কোন সমাধান পাওয়া যায়নি। পরে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
এ ঘটনার পর ওই এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আখাউড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, কাটার ঘটনাটির তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।