Advertise with us
শিরোনাম
আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা
Advertise with us

আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী)  স্ট্যান্ডরিলিজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে দুই উপসহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক অফিস আদেশে তাঁদের বদলির কথা জানানো হয়। আগামী (২) নভেম্বর থেকে বদলির আদেশ কার্যকর হবে।

বদলি হওয়া দুই কর্মকর্তা হলেন তাহসিনুর রহমান ও ফারজানা আক্তার। তাঁদের মধ্যে তাহসিনুর রহমানকে বগুড়ার মোকামতলা এবং ফারজানা আক্তারকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে পদায়ন করা হয়েছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।

এলজিইডির আগারগাঁওয়ের সদর দপ্তর থেকে (২৮) অক্টোবর জারি করা পৃথক অফিস আদেশে তাঁদের বদলির বিষয়টি উল্লেখ করা হয়। ২৯ অক্টোবর এ সংক্রান্ত আদেশ প্রতিবেদকের হাতে আসে। উভয় কর্মকর্তা আখাউড়া উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

অফিস আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য আগামী ২ নভেম্বর থেকে তাঁদের স্ট্যান্ড রিলিজ করা হলো। একই সঙ্গে নতুন কর্মস্থলে যোগদানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ