Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

সরাইলে পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২ আহত ৪

  |   সোমবার, ২৩ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

সরাইলে পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২ আহত ৪

সরাইলে পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২
আহত ৪
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিরাজ মিয়া (৪৫) ও লোকমান হোসেন (৪০) নামে দুইজন নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি জেলার বিজয়নগর উপজেলায় বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।

এ ঘটনায় স্বপন দাস (২০) ও সাধন দাস (১৮) নামে আরও দুইজন আহত হয়েছেন। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ঢাকা-সিলেট মাহসড়কের বৈশামুড়া এলাকায় সিলেট অভিমুখী একটি পণ্যবোঝাই কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছের পোনাবোঝাই অপর একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক সিরাজ মিয়া ও তার সহযোগী লোকমান হোসেন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ