Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাক্ষণবাড়িয়ায় ভবন থেকে পড়ে এসি মিস্ত্রী নিহত।

  |   বুধবার, ২৫ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাক্ষণবাড়িয়ায় ভবন থেকে পড়ে এসি মিস্ত্রী নিহত।

মো:সাইফ খান: ব্রাহ্মণবাড়িয়ায় তিনতলা ভবন থেকে পড়ে জুনায়েদ (২৪) নামে এক এসি মিস্ত্রী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১টার দিকে জেলা শহরের পুরাতন জেল রোডের একটি বেসরকারি ক্লিনিকে এ ঘটনা ঘটেছে। নিহত জুনায়েদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাজঘর গ্রামে, তিনি এসি মেরামতের কাজ করতেন।

পুলিশ জানায়, দুপুরে পুরাতন জেল রোডস্থ লাইফ কেয়ার হাসপাতাল নামে একটি বেসরকারি ক্লিনিকের নষ্ট এসি মেরামত করতে যান জুনায়েদ। ক্লিনিকের বাইরে দিয়ে রশি টানিয়ে উপরে ওঠে এসির কমপ্রেসার খুলতে গেলে রশি ছিঁড়ে নিচে পড়ে যান জুনায়েদ। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ১নং ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) উসমান গণি জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ