Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আশুগঞ্জে মুন্সি-কেসকি বাড়ির সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশত।

  |   বুধবার, ২৫ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আশুগঞ্জে মুন্সি-কেসকি বাড়ির সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশত।

বিশেষ সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরতারতলার মুন্সি বাড়ি ও কেসকি বাড়ির মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দুদল গ্রামবাসীর তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

আজ বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার চরচারতলা ইউনিয়নের ঈদগা মাঠ এলাকায় এই সংঘর্ষের শুরু হয়। পরে তা অন্য এলাকায় ছড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে গিয়ে আশুগঞ্জ থানার এসআই আবদুল মান্নান, আরিফুল্লাহ, ভক্ত দত্তসহ ৫-৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সংঘর্ষ থামাতে গিয়ে আশুগঞ্জ থানার এসআই আবদুল মান্নান, আরিফুল্লাহ, ভক্ত দত্তসহ ৫-৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার চরতারতলার মুন্সি বাড়ি ও কেসকি বাড়ির লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার বিকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে।

বিকাল ৪টা থেকে শুরু করে ৭টা পর্যন্ত একটানা চলে সংঘর্ষ। এ সময় উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ শতাধিক টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।আশুগঞ্জ থানার ওসি মো. বদরুল আলম তালুকদার বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিকাল থেকে দুদল গ্রামবাসী সংঘর্ষে নেমে পড়ে। সংঘর্ষ একদিক দিয়ে থামালে অন্যদিক থেকে আবারো লেগে যাচ্ছে। বড় কোনো ঘটনা যাতে না ঘটে পুলিশ সে চেষ্টা করছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ