Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

জাসদ-আ.লীগে মহাঐক্য : ব্রাক্ষণবাড়িয়ায় – ইনু

  |   বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

জাসদ-আ.লীগে মহাঐক্য : ব্রাক্ষণবাড়িয়ায় – ইনু

মো:সাইফ খান: জাসদ ও আওয়ামী লীগের মধ্যে মহাঐক্য আছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খারঘর গণকবর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, গত ১০ বছর ধরে জাসদ-আওয়ামী লীগ মহাঐক্যের মধ্যে রয়েছে। ভবিষ্যতেও থাকবে। এ ঐক্যের ফসল হিসেবে গত ২০০৮ সালের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে শাহ্ জিকরুল আহমেদ (জাসদ নেতা) বিজয়ী হয়েছিলেন। আওয়ামী লীগের বন্ধুরা তখন একসঙ্গে কাজ করেছেন। আওয়ামী লীগ এবং জাসদের কর্মীদের মাঝে কোনো বিভেদ বা বিভাজন নেই।

তিনি আরও বলেন, রাজাকার এবং জঙ্গিরা মানুষরূপী দানব। সেই দানবদের পৃষ্ঠপোষক বিএনপি এবং খালেদা জিয়া। তারা বাংলাদেশের রাজনীতির কলঙ্ক।বিএনপির নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নিবন্ধিত দল। তারা নির্বাচন করলে করবে। তবে আমি রাজাকার, জঙ্গি এবং দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত অপরাধীদের নির্বাচন না করার পক্ষে।

তিনি আরও বলেন, নির্বাচনে কে আসবে কে আসবে না সেটি বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হলো সংবিধান রক্ষা করা। সংবিধান মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে কেন্দ্রীয় জাসদের স্থায়ী কমিটির সদস্য শাহ্ জিকরুল আহমেদ, নাট্য অভিনেতা নাদের চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ