Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় নবগঠিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবি.

  |   শুক্রবার, ০৩ অগাস্ট ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় নবগঠিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবি.

সাইফ খান: ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভ দেখা দিয়েছে। কেন্দ্রীয় কমিটি ঘোষিত সাত সদস্য বিশিষ্ট আংশিক এই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিদ্রোহী নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে শহরের জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে মিছিল শুরু হয়ে টি. এ. রোড ও পাওয়ার হাউজ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ পলু ছাত্রাবাসের সামনে গিয়ে শেষ হয়।

জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজহার হোসেন চৌধুরী দিদারের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন ছাত্রদল নেতা মোল্লা সালাউদ্দিন, আশরাফুল আলম কমল, সাঈদ হাসান সানি, শাহাদৎ হোসেন, মোকাররম হোসেন আদি, গিয়াস উদ্দিন, নাঈম ভূঁইয়া, সেজান মাহমুদ ও আরিফুল ইসলাম প্রমুখ।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নবগঠিত কমিটির সভাপতি একজন পেশাদার আইনজীবী এবং সাধারণ সম্পাদকেরও দলীয় কর্মসূচীতে তেমন পদচারণা নেই। আন্দোলন সংগ্রামে তাদের কোন ভূমিকা নেই। যারা আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে মামলা-হামলার স্বীকার হয়েছে তাদের বঞ্চিত করা হয়েছে। তৃণমূলের মতামতের বাইরে গিয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে। আগামি দুই দিনের মধ্যে নবগঠিত এই কমিটি ভেঙ্গে নতুন কমিটি না দেওয়া হলে তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করে কঠিন কর্মসূচী দেওয়া হবে।

প্রসঙ্গত, বুধবার রাতে শেখ মো. হাফিজ উল্লাহকে সভাপতি ও রুবেল চৌধুরী ফুজায়েলকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। কমিটি প্রকাশ হওয়ার পর পর শহর ছাত্রদলের আহবায়ক সাঈদ হাসান সানি পদত্যাগ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ