Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বিজয় নগরে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

  |   শুক্রবার, ২৪ অগাস্ট ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বিজয় নগরে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

মো:সাফায়েত হোসেন: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৮৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার উপজেলার দক্ষিণ পীরপাশা ও সাতবর্গ বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন- বিজয়নগর উপজেলার দক্ষিণ বীরপাশা এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে জাহিদ হাসান (৩৫) ও গাছতলা এলাকার মো. রাজ খানের ছেলে ফারুক খান (৪৫)।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক চন্দন দেবনাথের নেতৃত্বে দক্ষিণ বীরপাশা এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় জাহিদকে গ্রেফতার এবং সাতবর্গ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের তল্লাশি করে ৮৪ পিস ইয়াবাসহ মাদক বিক্রির ১৮০০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজয়নগর থানায় মামলা করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ