Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

সাংবাদিক সুবর্ণা হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

  |   রবিবার, ০২ সেপ্টেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

সাংবাদিক সুবর্ণা হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

আখাউড়ার আলো ২৪ ডেস্ক: আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা নদীকে হত্যারপ্রতিবাদে ও হত্যাকারীদের শাস্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
রোববার দুপুরে কসবা পৌর মুক্ত মঞ্চের সামনে এ মানববন্ধনের আয়োজন করে কসবা-আখাউড়া উপজেলা টেলিভিশন সাংবাদিক ক্লাব ও বিএমএসএফ সাংবাদিক ফোরাম।
মানববন্ধন থেকে সাংবাদিক সুবর্ণাকে নৃশংস ভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে সাংবাদিক হত্যা,নির্যাতনের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠনে সরকারের প্রতি দাবি জানান সাংবাদিকরা।
কসবা-আখাউড়া উপজেলা টেলিভিশন সাংবাদিক ক্লাবের আহবায়ক ও কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালীর সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন বিএমএসএফ’র সভাপতি ও কসবা উপজেলা প্রেসক্লাবেরসাধারণসম্পাদক মোবারক হোসেন চৌধুরী নাছির, বীর মুক্তি যোদ্ধা সামছুল হক সভাপতি ৮নং ওয়ার্ড সভাপতি আওয়ামীলীগ ,আখাউড়া উপজেলা বাংলা টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম, আনন্দ টিভি কসবা প্রতিনিধি এস এম নাছির উদ্দিনখান, প্রভাষক নজরুল ইসলাম, এসটিভি বাংলা কসবা প্রতিনিধি ফারজানা রশীদ ঢালী কাশমী,মোহনা টিভি আখাউড়াপ্রতিনিধি মোশারফ হোসেনকবীর,কসবা পৌর কাউন্সিলর আবু জাহের ও হেলাল উদ্দিন সরকার, আবু তাহের সাবেক কাউন্সিলর,কসবা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রতন সরকার,প্রভাষক নজরুল ইসলাম,কিউটিভি কসবা প্রতিনিধি বায়েজিদ পাঠান ঢালী পাইলট,অপরাধপত্রর স্টাফ রিপোর্টার গিয়াস উদ্দিন,নতুনমাত্র কসবা প্রতিনিধি জহিরুল ইসলাম জালাল,দৈনিক আজকের হালচাল পত্রিকার প্রতিনিধি মাশেকুর রশীদ ঢালী মুকুট,মো:রাশেল দৈনিক দেশকাল কসবা প্রতিনিধি,উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আলাল হোসেন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ শেষে একটি শোক র‌্যালী কসবার প্রধান প্রধান রাস্তা প্রদিক্ষণকরেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ