Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় রিকশা চালক নিহত।

  |   বুধবার, ০৫ সেপ্টেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় রিকশা চালক নিহত।

মো:সাইফ খান: ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ট্রাকচাপায় কামাল মিয়া (৩৮) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে পৌর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর পৌর বাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তগ্রামের মৃত গফুর মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি মহল্লায় ভাড়া বাসায় থাকতেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে কামাল তার রিকশায় যাত্রী নিয়ে মঠের গোড়া থেকে ভাদুঘর বাস টার্মিনালের সামনে যান। যাত্রী নামানোর পর একটি দ্রুতগতির ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কামালের মৃত্যু হয়।
ওসি আরও জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। নিহতের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ