Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কসবায় ১২০ ভারতীয় স্কফ সিরাপসহ আটক ৫

  |   বৃহস্পতিবার, ০৬ সেপ্টেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কসবায় ১২০ ভারতীয় স্কফ সিরাপসহ আটক ৫

আখাউড়ার আলো ২৪ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাচারকালে ১২০ বোতল ভারতীয় স্কফ সিরাপসহ ৫জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে পৌর এলাকার গুরুহিত-তালতলা সড়ক থেকে তাদের আটক করা হয়। এসময় পাচারের কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

কসবা থানার পরিদর্শক (তদন্ত) মৃনাল দেবনাথ এসব তথ্য জানান।

তিনি বলেন, সিএনজি চালিত অটোরিকশা দিয়ে মাদক গুলো পাচারকরা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের মাদকসহ আটক করা হয়েছে।

তিনি বলেন, আটকরা হলেন- জেলা শহরের মধ্যপাড়া বর্ডার বাজার এলাকার অমল দেবের ছেলে তনয় দেব (২৮), একই এলাকার সাচ্চু মিয়ার ছেলে তোয়াসিম মিয়া ওরফে মন্টু, সরাইল উপজেলার বেতবাড়িয়ার তাজুল ইসলামের ছেলে নয়ন (২২), কসবার খেরপাড়ার কালু মিয়ার ছেলে সবুজ(২০) ও গোপীনাথপুর হরিয়াবহের অহিদ মিয়ার ছেলে অটোরিকশা চালক শাকিল(৩০)।

পরিদর্শক (তদন্ত) মৃনাল দেবনাথ আরো বলেন, আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ