Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ার রামরাইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

  |   শনিবার, ১৩ অক্টোবর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ার রামরাইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আখাউড়ার আলো ২৪ ডেস্ক#

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিক্সা ও পাজেরো জিপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে হানিফ ভূঁইয়া(৩০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই যাত্রী। আজ  সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হানিফ সদর উপজেলার রামরাইলের মলাই ভুইয়ার ছেলে। আহতরা হলেন-সিএনজির যাত্রী সদর উপজেলার মোহাম্মদপুরের ইসহাক মিয়া ও সেন্দা গ্রামের দানা মিয়া।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার রামরাইলে বিপরীত দিক থেকে আসা পাজেরো জিপের সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চালক মারা যায়। আহত হয় সিএনজির দুই যাত্রী। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ