Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় নৈশপ্রহরী হত্যার প্রধান আসামীর ফাঁসির আদেশ।

  |   বুধবার, ১৭ অক্টোবর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় নৈশপ্রহরী হত্যার প্রধান আসামীর ফাঁসির আদেশ।
  1. বিশেষ প্রতিনিধি#

ব্রাহ্মণবাড়িয়া নাটাই উত্তর ইউনিয়নে নৈশপ্রহরী জয়নাল আবেদীন হত্যা মামলার প্রধান আসামি আব্দুল মতিনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম এ রায় দেন। এ মামলায় অপর আসামি হুমায়ুন মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালে সালের ৭ জুলাই রাতে নাটাই উত্তর ইউনিয়নের আমতলী বাজারের নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন জয়নাল আবেদীন। এসময় আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনার পর নিহতের স্ত্রী শাহানা বেগম বাদী হয়ে ঘটনার পরের দিন ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা সফিকুল আলম মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। পরে আদালত মামলাটির তথ্য যাচাই-বাছাই করে আজ বিজ্ঞ আদালত আসামি আব্দুল মতিনকে ফাঁসির আদেশ দেন। মামলার অপর আসামি হুমায়ুন মিয়াকে বেকসুর খালাস দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এসএম ইউসুফ জানান, আসামি ১৬৪ ধারায় আদালতে হত্যার দায় স্বীকার করেন। ফৌজদারি কার্যবিধির ৩০২ ধারায় তার মৃত্যুদণ্ড হয়। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

মামলার আসামিপক্ষের আইনজীবী মো. মোবারক উল্লাহ বলেন, এই রায়ে তারা সংক্ষুব্ধ। কারণ শুধুমাত্র ১৬৪ ধারার উপর ভিত্তি করে কোনও আসামির মৃত্যু দেওয়াটা যৌক্তিক নয়। তাই আমরা এই রায়ের ব্যাপারে উচ্চ আদালতে আপিল করবো।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ