Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় তাবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৪…

  |   শনিবার, ১০ নভেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় তাবলীগের  দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৪…

আখাউড়ার আলো ২৪ ডেস্ক#

ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরে কওমি মাদ্রাসা ও দিল্লির মাওলানা সাদ কান্ধলভী সমর্থকদের সংঘর্ষে প্রায় ১৪ জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় শহরের কুমিল্লা-সিলেট মহাসড়কের বিরাসার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

আহতরা হলো রমজান (৪৪), নজরুল (১৮), আব্দুল হাই (৪৫), সানাউল্লাহ্ (২৭), বেলাল হোসেন (২৪), শহীদুল ইসলাম (৬০), শাহ্ আলম (৩৫), আব্দুল্লাহ্ (২২), সোহেল (২৫) ও আবু ইউসুফ (১৯)। বাকীদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কওমি মাদ্রাসা ও মাওলানা সাদ কন্ধলভী সমর্থকদের নানা বিষয় নিয়ে মতবিরোধ চলছিল।

বিকেলে বিরাসার এলাকার মার্কস মসজিদে ঢোকা নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে বাধা দেয়। এ ঘটনায় উত্তাপ ছড়িয়ে পড়ে উভয় পক্ষের মধ্যে। সন্ধ্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১৪ জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষ থামাতে কয়েক রাউন্ড টিয়ারগ্যাস ছোড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা উভয়পক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ