Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড।

  |   বুধবার, ১৪ নভেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি#

এক ব্যক্তিকে হত্যার দায়ে তার স্ত্রীসহ ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানা। আজ ১৪ নভেম্বর ২০১৮ বুধবার আদালত এই রায় দিয়েছেন। ৭ বছর আগে, ২০১১ সালের ৫ জুন সদর উপজেলার ভাদুঘর গ্রামের আব্দুল করিম হত্যা মামলায় আদালত এই রায় দেন।

জানা গেছে, সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নিহত আবদুল করিমের দ্বিতীয় স্ত্রী মোসাম্মৎ সালমা বেগম, সজল দেবনাথ ও আলাল মিয়া। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে শুধু সালমা বেগম আদালতে হাজির ছিলেন। অন্যরা সবাই পলাতক। এ মামলার আরেক আসামি লিটন দেবনাথকে আদালত বেকসুর খালাস দিয়েছেন।

বাঙালিনিউজ

মামলা সম্পর্কে বাদীর আইনজীবী তারিকুল ইসলাম খান জানান, ২০১১ সালের ৫ জুন রাতে মুদি দোকানি আবদুল করিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার লাশ বস্তাবন্দি করে উড়শিউরা এলাকায় ঝোপের ভেতরে ফেলে রাখা হয়।

এ ঘটনায় নিহত করিমের প্রথম স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে করিমের দ্বিতীয় স্ত্রী সালমা বেগম, সজল দেবনাথ, আলাল মিয়া ও লিটন দেবনাথের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন করেন সদর মডেল থানা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আতিকুল ইসলাম।

মামলার রায়ে বাদী শিউলি বেগম ও আইনজীবী তারিকুল ইসলাম সন্তোষ প্রকাশ করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ