Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

সড়ক দূর্ঘটনায় নাসিরনগরের ইউ পি চেয়ারম্যান নিহত।

  |   বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

সড়ক দূর্ঘটনায় নাসিরনগরের ইউ পি চেয়ারম্যান নিহত।

আখাউড়ার আলো ২৪ ডেস্ক#

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিহত হয়েছেন। নিহতের নাম মো. হাসান খাঁ (৬৫)।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নাসিরনগর উপজেলার গোকর্ন ইউনিয়নের চৈয়ারকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান খাঁ গোকর্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

দুর্ঘটনার বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় করে একটি নির্বাচনি সমাবেশে যোগ দেওয়ার জন্য নিজ বাড়ি থেকে চৈয়ারকুড়ি যাচ্ছিলেন হাসান খাঁ। পথিমধ্যে চৈয়ারকুড়ি বাজারে পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নাসিরনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান হাসান খাঁ নিহত হয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ